Safiuddin Sarker Academy and College
Print Admit Card      
Notice Board

"শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য জরুরী নোটিশ"
Published on Saturday, May 22, 2021


ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণিতে অধ্যয়নরত সকল ছাত্র ও ছাত্রী এবং অভিভাবকদের বিশেষভাবে জানানো যাচ্ছে যে, শিক্ষার্থীদের ডাটাবেজ ও ইউনিক আইডি (UID) তৈরি করার লক্ষ্যে ব্যানবেইজ প্রদত্ত ছক অনুযায়ী খুব শীঘ্রই কার্যক্রম শুরু করা হবে। এ প্রেক্ষিতে অনতিবিলম্বে তাদের নিম্নবর্ণিত কাগজপত্র ও তথ্যাদি সংগ্রহ করে কাছে রাখতে হবে। পরবর্তীতে নোটিশ করা সাপেক্ষে স্বাস্থ্যবিধি মেনে প্রয়োজনীয় কাগজপত্র ও তথ্যাদিসহ প্রতিষ্ঠানে উপস্থিত হতে হবে।

 

প্রয়োজনীয় কাগজপত্র:

১। এক কপি পাসপোর্ট সাইজের ছবি। (কান খোলা রেখে সাদা ব্যাকগ্রাউন্ডে সদ্য তোলা ছবি হতে হবে।)

 

২। জন্ম নিবন্ধন কার্ড। (যাদের জন্ম নিবন্ধন অনলাইনে করা নাই; তাদেরকে অনতিবিলম্বে অনলাইনে জন্ম নিবন্ধন কার্ড প্রস্তুত করে সংগ্রহে রাখতে হবে।)

 

৩। পিতা ও মাতা উভয়ের এনআইডি কার্ড এবং জন্ম নিবন্ধন কার্ড।

 

৪। পিতা বা মাতার মোবাইল নম্বর।

 

৫। জন্মতারিখ ও রক্তের গ্রুপ। (যাদের রক্তের গ্রুপ করা নাই; অনতিবিলম্বে গ্রুপ নির্ণয় করতে হবে)

 

৬। পিতা/মাতা মৃত হলে মৃত্যুর সনদ। অন্য কেউ অভিভাবক হলে তার এনআইডি সহ সকল তথ্য।

 

৭। উপবৃত্তি প্রাপ্ত হলে তার তথ্য।

 

৮। পূর্ববর্তী শ্রেণির বার্ষিক পরীক্ষার ফলাফল। (পিইসি/সমমান শ্রেণি হতে একাদশ শেণি পর্যন্ত) সকল শ্রেণির রোল নম্বর, শিক্ষা প্রতিষ্ঠানের নাম, প্রতিষ্ঠানের EIIN নম্বর, প্রাপ্ত জিপিএ ও পরীক্ষার সাল।

 

৯। কো-কারিকুলাম কার্যক্রম যদি থাকে তাহলে উল্লেখ করতে হবে- যেমন: স্কাউট, গার্লস গাইড, ক্রীড়া, সাংস্কৃতিক, অন্যান্য।

 

বাংলাদেশ শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরো BANBEIS কর্তৃক IEIMS প্রকল্পের আওতায় ষষ্ঠ শ্রেণি হতে দ্বাদশ শ্রেণি পর্যন্ত সকল শিক্ষার্থীদের ডেটাবেজ প্রস্তুত ও ইউনিক আইডি তৈরির জন্য উল্লেখিত কাগজপত্র ও তথ্যাদি জরুরীভিত্তিতে প্রস্তুত রাখার জন্য বিশেষভাবে বলা যাচ্ছে।

 

উল্লেখ্য যে, যে সকল শিক্ষার্থীর জন্ম সনদ অনলাইনে করা নেই; তাদেরকে জরুরীভিত্তিতে পুনরায় অনলাইনে জন্মনিবন্ধন এন্ট্রি করার জন্য বিশেষভাবে বলা যাচ্ছে। উল্লেখ্য যে, হাতে লেখা জন্ম নিবন্ধন কার্ড গ্রহণ করা হবে না।

 

বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সংশ্লিষ্ট সকল ছাত্র ও ছাত্রী এবং অভিভাবকগণকে জরুরীভাবে এ বিষয়ে তৎপর হওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে।

 

 

Note: উল্লিখিত কাগজপত্র ও তথ্যাদি জরুরীভিত্তিতে সংগ্রহ করে রাখতে হবে। পরবর্তীতে নোটিশ করা সাপেক্ষে স্বাস্থ্যবিধি মেনে প্রয়োজনীয় কাগজপত্র ও তথ্যাদিসহ প্রতিষ্ঠানে উপস্থিত হতে হবে।

 ইউনিক আইডি শিক্ষার্থী ফরম পূরণ ম্যানুয়েল ২০২১

নোটিশ বোর্ড

সবগুলো পড়ুন ...

ফেসবুকে আমরা
প্রয়োজনীয় লিংকস

ভিজিটর সংখ্যা
100
as on 02 May, 2026 11:11 AM
© এডুটেক স্কুল সফটওয়্যার, টেক বিপিও প্রো™